২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ডুমুরিয়ায় ইসলামী ব্যাংক

খুলনার ডুমুরিয়ায় শাখা খুলেছে ইসলামী ব্যাংক।ব্যাংকটির ৩৪৫তম শাখা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 07:02 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

বৃহস্পতিবার শাখাটির উদ্ভোধন করেন ব্যাংকের পরিচালক অধ্যাপক কাজী শহীদুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম।বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মাকসুদুর রহমান এবং ডুমুরিয়া শাখা প্রধান সাদিক আলী।

উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা, চুকনগর কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম এবং আইনজীবী অশোক কুমার সিংহ।

কাজী শহীদুল আলম বলেন, ইসলামী ব্যাংক সততা ও আন্তরিকতার সাথে গ্রাহক সেবা প্রদান করার কারণেই দেশের শীর্ষ ব্যাংকের মর্যাদা অর্জন করেছে।দেশের প্রথম শরীআহ ভিত্তিক এই ব্যাংকে রয়েছে নিবেদিত কর্মকর্তা-কর্মচারী।

তিনি ইসলামী ব্যাংকের কল্যাণমুখী সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনা, কোটি গ্রাহকের আস্থা ও ভালোবাসা, কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতায় ইসলামী ব্যাংক এই অবস্থানে পৌছেছে।