২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধ প্রতিরোধে বিকাশের কর্মশালা

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা বাড়াতে চাঁদপুরে সমন্বয় কর্মশালা করেছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 06:46 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার চাঁদপুরের স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, বিকাশের ডিস্ট্রিবিউটর এবং এজেন্টরা এই কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বিকাশের হেড অব এক্সর্টানাল অ্যাফের্য়াস এ কে এম মনিরুল করিম ও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

মেবাই ব্যাংকিং সেবার অপব্যবহার রোধে এবং তা প্রতিরোধে সচেতনতা তৈরিতে বিকাশ এজেন্টরা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে কিভাবে সহজে অপব্যবহারের তথ্য দেয়া যেতে পারে এবং তারা অপব্যবহার রোধে কি ভূমিকা পালন করতে পারেন এসব বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।