২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবি ও টেলিটকের চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি এবং টেলিটকের মধ্যে ‘নেট-ওয়ার্ক সংযোগের মাধ্যমে মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস’ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 07:48 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

চুক্তি আওতায় টেলিটকের গ্রাহকরা খুব সহজেই ইউসিবির মোবাইল আর্থিক পরিষেবা- ইউক্যাশের সুবিধা গ্রহন করতে পারবেন।  

বুধবার রাজধানীর গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ে ব্যাংকের হেড অব এমএফএস (ইউক্যাশ) এ টি এম তাহমিদুজ্জামান ও টেলিটকের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার প্রভাস চন্দ্র রায় নিজ নিজ  প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শওকত জামিল ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।