২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে পেয়ালা ক্যাফের আরেকটি শাখা

রাজধানীর গুলশানে আরেকটি শাখা খুলেছে পেয়ালা ক্যাফে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 05:13 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

গুলশান ক্লাবের উল্টো দিকে ৪৯, গুলশান এভিনিউতে চলতি সপ্তাহের শুরুর দিকে নতুন এই আউটলেটটি চালু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুস্বাদু খাবারের নতুন ব্র্যান্ড পেয়ালা ক্যাফের এটি তৃতীয় শাখা। ।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং সপ্তাহের সাত দিনই ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এই রেস্টুরেন্ট।

রেস্টুরেন্টের প্রধান আরিফ মোস্তফা বলেন, পেয়ালা ক্যাফেতে মেক্সিকান, থাই, ইন্ডিয়ান ও বাংলাদেশী খাবার পাওয়া যাবে।

বর্তমানে কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের বিরপীত পাশে এবং গুলশানে ওয়েস্টিন হোটেলের বিপরীত পাশে দুটি শাখা রয়েছে পেয়ালার।