নোয়াখালীর বক্সিরহাটে শাহ্জালাল ব্যাংকের বুথ
নোয়াখালীর বক্সিরহাটে শাহজালাল ইসলামী ব্যাংকের একটি ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে এটিএম বুথও খোলা হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বুথ ও এটিএম বুথের উদ্বোধন করেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শহীদুল ইসলাম বলেন, দেশের অর্থনীতিকে আরও বেগবান করা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে শাহজালাল ব্যাংক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় গ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে শাখা সম্প্রসারণ ও ব্যাংকিং বুথ চালু করা হচ্ছে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেনের সভাপতিত্বে ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশীদ, সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল হক, বিজবাগ এম কে হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হানিফ, রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসাইন সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
