২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্সেল এসি কিনে লাখ টাকা পেল পরশমনি

মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এবার মার্সেল এয়ার কন্ডিশনার কিনে এক লাখ টাকা পেল ময়মনসিংহের সামাজিক উন্নয়ন সংস্থা পরশমনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 08:12 PM

Updated : 08 Apr 2022, 04:31 PM

মার্সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ জুলাই ত্রিশালের বগারবাজারে মার্সেলের পরিবেশক শোরুম অভি ইলেকট্রনিক্স থেকে ৩৬ হাজার ৯০০ টাকা দিয়ে এক টনের এসি কেনেন পরশমনির পরিচালক শিউলি আক্তার।

এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে এক লাখ টাকার ক্যাশ ভাউচার ‘পাওয়ার’ মেসেজ যায় তার মোবাইলে।

২৩ জুলাই মার্সেলের হেড অব সেলস সাখাওয়াত হোসেন এক লাখ টাকার ডামি চেক তুলে দেন শিউলি আক্তারের হাতে।

পরে তিনি ক্যাশ ভাউচারের বিপরীতে পছন্দ অনুযায়ী ১ লাখ টাকা সমমূল্যের মার্সেল পণ্য নেন। যার মধ্যে রয়েছে ২টি রেফ্রিজারেটর, ১টি টেলিভিশন, এয়ার কুলার, ব্লেন্ডার, রাইস কুমার, সিলিং এবং টেবিল ফ্যান এবং ওয়াটার ফিল্টার।

মার্সেল জানিয়েছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় এসি কিনে ১ লাখ টাকা ছাড়াও গ্রাহকরা পেতে পারেন পুরো এক বছরের বিদ্যুৎ বিল।

এসি কিনে সেলফি তুলে ফেইসবুকে আপলোড কিংবা কলার টিউন সেট করলে রয়েছে ৫০০ টাকা ক্যাশব্যাক। এছাড়াও এক্সচেঞ্জ অফারে যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে নতুন এসি কেনার সুযোগ দিচ্ছে মার্সেল