২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের মাঝে হুয়াওয়ের ত্রাণ বিতরণ

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 07:51 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মঙ্গলবার খালিয়াজুরি উপজেলা পরিষদে ত্রাণ বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় হুয়াওয়ে।

খালিয়াজুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণ তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম ও  হুয়াওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এবারের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে নেত্রকোনা জেলা। তার মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে উপজেলার কলমাকান্দা, দূর্গাপুর ও বারোহট্টা ইউনিয়নের মানুষজন।