কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শাহ্জালাল ব্যাংক
শাহ্জালাল ইসলামী ব্যাংক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শাখা খুলেছে। এটি ব্যাংকের ১২৪তম শাখা।
সোমবার এই শাখা উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একই দিনে ব্যাংকের শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথেরও উদ্বোধন করা হয়।
ব্যাংকের পরিচালক মহিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এবং উপজেলা ভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনও উপস্থিত ছিলেন।
ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মাহবুবুর রশীদ, কুমিল্লা শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির মিয়া, ব্রাহ্মণপাড়া ব্যবসা উন্নয়ন ফোরামের সভাপতি মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, ময়নামতি শাখার ব্যবস্থাপক গাজী গোলাম রাব্বি এবং ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক আইয়ুব আলীসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
