প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ওয়ালটন
শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮ পেয়েছে ওয়ালটন।
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এ পুরষ্কার দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
রোববার রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পমন্ত্রীর কাছ থেকে ওয়ালটনের পক্ষে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান।
দেশের বাজার ছাড়িয়ে ওয়ালটন এখন এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে পণ্য রফতানি করছে hcV ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
