ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেল বিকেএমইএ
উৎপাদনশীলতা কার্যক্রমে অবদান রাখার জন্য বাংলদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (বিকেএমইএ) ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন পুরস্কার দিয়েছে শিল্প মন্ত্রণালয়।
রোববার ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) আওতায় এই পুরস্কার দেওয়া হয়। বিকেএমইএর প্রথম সহ-সভাপতি মনসুর আহমেদ পুরস্কার গ্রহণ করেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
