২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন মাহফুজুল

ওয়ালটনের পরিবেশক শো রূম থেকে ৭৪ হাজার ৯০০ টাকা মূল্যের এসি কিনে লাখ টাকা ক্যাশব্যাক পেয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের রড-সিমেন্টের ব্যবসায়ী মাহফুজুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 09:50 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

গত ১৫ জুলাইয়ের কেনাকাটায় এই পুরস্কার জেতার পর ১৮ জুলাই পুরস্কারের টাকা হস্তান্তর করা হয় বলে জানিয়েছে ওয়ালটন।

রোববার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,মসজিদে দান করার জন্য দুই টনের একটি ওয়ালটন এয়ার কন্ডিশনার কিনেছিলেন মাহফুজুল। মসজিদের জন্য কেনা সেই এসিতে লটারি হিসাবে তিনি পেয়েছেন এক লাখ টাকা।

ঈদুল আযহা উপলক্ষ্যে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৪ এর আওতায় এয়ার কন্ডিশনার বা এসি ক্রয়ে ওয়ালটন এ সুবিধা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

অফারের মধ্যে রয়েছে লাখ টাকার ক্যাশব্যাক, নিশ্চিত ক্যাশ ভাউচার, নগদ ছাড়, ফ্রি ইন্সটলেশন, এক বছরের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ।

আছে এক্সচেঞ্জ অফার বা কোনো পুরনো এসি বদলে নতুন এসি কেনার সুযোগ।