প্রাণের চার প্রতিষ্ঠান পেল ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড
প্রাণ-আরএফএল গ্রুপের চার প্রতিষ্ঠান ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছে।
কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগত মাত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এছাড়া প্রাণের বঙ্গ বেকারস লিমিটেড এবং সান বেসিক কেমিক্যালস লিমিটেড ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হয়েছে।
এছাড়া অলপ্লাস্ট বাংলাদেশের পক্ষে পুরস্কার নেন চীফ অপারেটিং অফিসার সাঈদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে শিল্পসচিব আবদুল হালিম ও ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এসএম আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
