ঈদে মাস্টারকার্ডে মূল্যছাড়
কোরবানির ঈদ উপলক্ষ্যে মাস্টারকার্ড নতুন এক ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে।
এই ক্যাম্পেইনের আওতায় মাস্টারকার্ড ব্যবহারকারীরা বিশেষ মূল্যছাড় পাচ্ছেন। মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ব্যবহারকারীদের উৎসাহিত করাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাস্টারকার্ড ব্যবহারকারীরা ১৫ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত এই বিশেষ অফার উপভোগ করতে পারবেন।
ক্যাম্পেইনটির আওতায় মাস্টারকার্ড ব্যবহারকারীরা দেশের ৩০টি খ্যাতনামা লাইফ স্টাইল শপের পাশাপাশি শীর্ষস্থানীয় ইলেকট্রনিক মার্চেন্টে আকর্ষণীয় মূল্যছাড় পাবেন। ইলেকট্রনিক্স মার্চেন্ট আউটলেটগুলোতে সর্বোচ্চ ২৮ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন কার্ডহোল্ডাররা।
ইলেকট্রনিক মার্চেন্টগুলো হলো - এসিআই ইলেকট্রনিক্স, বেস্ট ইলেকট্রনিক্স, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ইলেক্ট্রো মার্ট, এস্কয়ার ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেক্ট্রনিক্স, মিনিস্টার হাই-টেক পার্ক, এমকে ইলেকট্রনিক্স, র্যাংগস ইলেকট্রনিক্স, সিঙ্গার বাংলাদেশ এবং ট্রান্সকম ডিজিটাল।
লাইফস্টাইল শপগুলো হচ্ছে- অহং, এনার্কি ফ্যাশন, আনজারা ফ্যাশন, অ্যাভন, বোলিং, কান্ট্রি বয়, ঢাকা রিপাবলিক, ডায়মন্ড ওয়ার্ল্ড, ফরচুনা বাংলাদেশ, জর্ডানো, আইকন ফ্যাশন গ্যারেজ , জড়োয়া হাউস, লা রেইনা, লেদারেক্স , মাহ্জাবিনস, বুটিক্স, মেয়র, নাবিলা, নিপুন, ও কোড , পারফেক্ট টেক্সটাইল , র নেশন, রেড অরিজিন, রাইজ, শপার্স ওয়ার্ল্ড, টুয়েল্ভ ক্লোথিং, ভাসাভি, ভার্গো, ভোগ বাই প্রিন্স, জারা ফ্যাশন মল এবং জারা নেহা।
এই ক্যাম্পেইনে পার্টনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত আছে এবি ব্যাংক, আল-আরাফা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।
