২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2019, 06:41 PM

Updated : 08 Apr 2022, 04:30 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের নাজমুল হাসান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম উদ্দিন, পরিচালক কাজী শহীদুল আলম, জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ ও খুরশিদ-উল-আলম এবং শরীয়া সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সামাদ।

এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, আবু রেজা মো: ইয়াহিয়া, জে কিউএম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, আব্দুল জব্বার, ওমর ফারুক খান এবং সালেহ ইকবাল উপস্থিত ছিলেন।

সম্মেলনে ঢাকার ৪টি জোনের শাখা ও কর্পোরেট শাখার প্রধানরা অংশ নেন।