কাস্টমারদের সম্মানে লাফার্জহোলসিমের ইফতার অনুষ্ঠান
হোলসিম ব্র্যান্ডের করপোরেট কাস্টমারদের সম্মানে রাজাধানীর হোটেল আমারিতে বুধবার ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
বুধবার রাজাধানীর হোটেল আমারিতে এই অনুষ্ঠানের আয়েজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রিয়েল এস্টেট, কন্সট্রাকশন এবং রেডিমিক্সড কংক্রিট খাতের শীর্ষ করপোরেট হাউজগুলোর প্রতিনিধিরা এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
এসময় লাফার্জহোলসিম বাংলাদেশের চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া এবং সেলস ও মার্কেটিং ডিরেক্টর গাজী মাহফুজুর রহমান সহ কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
