ডিএমপি কমিশনারের সঙ্গে ইউসিবি এমডির বৈঠক
ঢাকা মেট্রো পলিটন পুলিশের মামলা নিষ্পত্তির জরিমানা আদায়ের জন্য নিযুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে ডিএমপির এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শওকত জামিল পারস্পরিক আলোচনা মিলিত হন।
ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় এবং ইউসিবির এসইভিপি ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রকল্পের শুরু থেকেই পুলিশের ইলেকট্রনিক ট্রাফিক মামলার জরিমানা ইউসিবির মোবাইল সার্ভিস ইউক্যাশের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।
