অভিবাসন নিবন্ধন ফি জমা দেয়া যাবে বিকাশে
বিদেশে যেতে ইচ্ছুক দক্ষ শ্রমিকরা এখন থেকে আবেদন পত্রের নিবন্ধন ফি বিকাশে জমা দিতে পারবেন।
সম্প্রতি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো (বিএমইটি) এর সাথে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের একটি চুক্তি সই হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিকাশ।
বিএমইটির ডিরেক্টর জেনারেল (অ্যাডিশনাল সেক্রেটারি) সেলিম রেজা এবং বিকাশের হেড অব প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আলী আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, অভিবাসনে আগ্রহীরা দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন সময় অভিবাসন নিবন্ধন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এতে একই সাথে অভিবাসনে আগ্রহীদের এবং বিএমইটির সময় এবং খরচ বাঁচবে।
অনুষ্ঠানে বিএমইটির ডেপুটি ডিরেক্টর রেজওয়ানুল হক, ডিরেক্টর ট্রেইনিং অ্যান্ড অপারেশন নুরুল ইসলাম এবং বিকাশের কর্মাশিয়াল বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস রেমিটেন্স) মোহাম্মদ জিয়াউল হক এবং একুইজিশন ম্যানেজার ইফরাত জাহান উপস্থিত ছিলেন।
