কুমিল্লায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মশালা
এজেন্ট ব্যাংকিং সম্পর্কিত ব্যাংক রিসোর্স ও এজেন্টদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লায় একটি কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
সম্প্রতি অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের জেনারেল ম্যানেজার আবুল বশর।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর এ এইচ এম রফিকুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুল হাসান।
২০১৮ সালে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করে। বর্তমানে ব্যাংকটি দেশের সব বিভাগে ৯০টি আউটলেট খুলেছে।
