২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়োস্কোপে বিশ্বকাপের খেলা বিজ্ঞাপন বিরতি ছাড়াই

গ্রামীণফোন গ্রাহকরা বিজ্ঞাপন বিরতি ছাড়াই দেখতে পাবেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর ম্যাচগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2019, 10:58 PM

Updated : 08 Apr 2022, 04:13 PM

গ্রামীণফোন জানিয়েছে, তাদের বিনোদন প্ল্যাটফর্ম বায়োস্কোপে বিশ্বের যেকোনো জায়গা থেকে বাংলা ধারাভাষ্যসহ দর্শকরা কোনো বিজ্ঞাপন ছাড়াই ম্যাচগুলো দেখতে পারবে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব ডিজিটাল সোলায়মান আলম, গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ এবং র‍্যাবিটহোলের প্রধান নির্বাহী রফিকুল্লাহ রোমেল।

সোলায়মান আলম বলেন, “আমরা সত্যিকার অর্থেই বিশ্বাস করি, সারা বিশ্বের বাংলাদেশিদের কাছে ক্রিকেটের আবেদন রয়েছে। এছাড়া বিশ্বকাপের মতো বড় একটা মঞ্চে যখন বাংলাদেশ ক্রিকেট দল খেলে ক্রিকেট তখন আরও অনেক অর্থবহ ও আনন্দের হয়ে ওঠে সবার জন্য।”

আমান আশরাফ ফায়েজ বলেন, “বিশ্লেষণধর্মী বাংলা ধারাভাষ্যে নিজস্ব ধারা বজায় থাকবে। লর্ডস ও ওভাল থেকে সরাসরি সম্প্রচার এ প্রোগ্রামকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।“

২০১৬ সালে যাত্রা শুরু করে গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং সেবা বায়োস্কোপ। নতুন নাটক, ব্লকবাস্টার চলচ্চিত্র, গান, খেলাসহ নানা টিভি চ্যানেলের সম্প্রচার করে বায়োস্কোপ। ওয়েবসাইট ছাড়াও অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে বায়োস্কোপ ডাউনলোড করা যাবে।