২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ইফতার

ইসলামী ব্যাংক গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে এক ইফতার অনুষ্ঠান আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2019, 07:34 PM

Updated : 18 Aug 2022, 05:16 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যব্স্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। বক্তব্য রাখেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ্ ওয়ালী উল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার, তাহের আহমেদ এবং মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

ব্যাংকের লোকাল অফিস ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, শাখার গ্রাহক এবং অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।