মা দিবসে দারাজে মা-শিশু পণ্যে মূল্যছাড়
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে দারাজ নন্দিনী আয়োজন করেছে তিন দিনের বিশেষ ক্যাম্পেইন ‘থ্যাঙ্ক ইউ মম’।
এই ক্যাম্পেইনের আওতায় ১০ মে থেকে ১২ মে পর্যন্ত দারাজের মা ও শিশু পণ্য ক্রয়ে বিভিন্ন অফারের পাশাপাশি থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ জানিয়েছে, ‘থ্যাঙ্ক ইউ মম’ ক্যাম্পেইনটিতে থাকছে স্বাস্থ্য-সৌন্দর্য, হোম-ডেকোর, মোবাইল ফোন, মেয়েদের ফ্যাশন ও বিউটি পণ্যে মিলবে মূল্য ছাড়।
মা দিবস উপলক্ষ্যে দারাজে লুমিনাস সিল্ক কমপ্যাক্ট পাউডার পাওয়া যাবে ৭৬৫ টাকায়।
১৮ হাজার ৩৯ টাকায় মিলবে রেডমি নোট ৬ মডেলের মোবাইল ফোন, যার বাজার মূল্য ২০ হাজার ৪৯৯ টাকা।
১ হাজার ৬৫০ টাকায় মেরুন জর্জেট আনস্টিচ গাউনসহ থাকছে সালোয়ার কামিজ।
অফারগুলোর পাশাপাশি দিনটির বিশেষ আকর্ষণ হিসেবে দারাজ দিচ্ছে সারা বাংলাদেশ জুড়ে ফ্রি ডেলিভারি।
