টাঙ্গাইলে শাহ্জালাল ব্যাংকের বৃক্ষরোপণ
টাঙ্গাইলে তক্তারচালা ও বাসাইলে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।
ব্যাংকটির তক্তারচালা বাজারশাখা ও বাসাইল শাখার উদ্যোগে এই বৃক্ষরোপণ কার্যক্রমে দুটি এলাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তক্তারচালায় খলিরুর রহমান ডিগ্রি কলেজ এবং বাসাইলে গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন হয়।
ব্যাংকটি বলছে, পরিবেশ বান্ধব দেশ গড়ার লক্ষ্যে শাহ্জালাল ব্যাংক তাদের ‘সাধ্যমত’ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের ইন-চার্জ আমির উদ্দীন ও মনজুর রহমান।
