২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক পুরস্কার পেলেন মহিউদ্দিন মোনেম

আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী এ এস এম মহিউদ্দিন মোনেম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 05:55 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

আব্দুল মোনেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান তিনি।

এশিয়া ওয়ান ম্যাগাজিনের বিচারে ২০১৮-১৯ সালে শ্রেষ্ঠ নেতার তালিকায় স্থান পেয়েছেন মহিউদ্দিন মোনেম।

রাজনীতি, ধর্ম থেকে কর্পোরেটসহ সমাজের বিভিন্ন অংশের ১০০ জনকে নিয়ে করা এই তালিকায় মহিউদ্দিন মোনেম শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেন।

গত বুধবার দুবাইয়ের জে ডাব্লিও ম্যারিয়ট হোটেলে এই পুরস্কার গ্রহন করেন তিনি।

এশিয়া ওয়ান ম্যাগাজিন, ইউ ডব্লিউ জি মিডিয়া কন্সাল্টিং পি এল  এর একটি আন্তর্জাতিক মিডিয়া হাউস।

পঞ্চম বারের মতো করা এই  আয়োজনে তারা বৃহত্তর এশিয়ার ১৬টি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করে থাকে।