সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ইউনিসেফ-মেরিডিয়ান হোটেল
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে লো মেরিডিয়ান হোটেল।
রোজার মাসে এই হোটেল থেকে সেহরি ও ইফতার কিনলে হোটেলটি ইউনিসেফ বাংলাদেশকে ক্রেতাপ্রতি ১ ডলার করে সহায়তা দেবে। এছাড়া রমজান মাসজুড়ে এই হোটেলে তিনটি বাক্স রাখা হবে, যাতে অতিথিরা দান করতে পারবেন।যে অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করবে ইউনিসেফ।
সোমবার এ বিষয়ে একটি চুক্তি করেছে ইউনিসেফ বাংলাদেশ ও ঢাকার লো মেরিডিয়ান হোটেল।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, ৫ মে থেকে ৪ জুন পর্যন্ত রোজা চলাকালে বাংলাদেশে শিশুদের পক্ষে তহবিল সংগ্রহে যৌথভাবে কাজ করবে মেরিডিয়ান হোটেল ও ইউনিসেফ।
‘এই রমজানে প্রতিটি শিশুকে অগ্রাধিকার প্রদান’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে রমজানজুড়ে ক্রেতারা লা মেরিডিয়ান ঢাকা থেকে সেহরি ও ইফতার কিনলে হোটেলটি ইউনিসেফ বাংলাদেশকে ক্রেতাপ্রতি ১ ডলার করে সহায়তা দেবে। এছাড়া এই প্রচারাভিযানের অংশ হিসেবে পুরো রমজান মাসজুড়ে এই হোটেলে তিনটি বাক্স রাখা হবে, যাতে অতিথিরা দান করতে পারবেন।
“দানের এই অর্থ বাংলাদেশি শিশুদের জন্য একটি উজ্জ্বল ও পরিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে ইউনিসেফকে সহায়তা দেবে। তাদের দুর্দশা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং জীবনমান উন্নত করার জন্য একটি প্রচারাভিযান এই অংশীদারিত্বের অংশ।”
মেরিডিয়ান হোটেলের জেনারেল ম্যানেজার কনস্ট্যানটিনোস এস গ্যাভরিয়েল বলেন, “এই রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের জন্য এই মহান দাতব্য প্রচারাভিযানের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।”
“উন্নতি ও প্রবৃদ্ধি রাতারাতি হয় না; বরং সমন্বিত প্রচেষ্টা ও পদক্ষেপের মাধ্যমে এটা ধীরে ধীরে বদলায়। ইউনিসেফের সঙ্গে এই কাজের অংশ হতে পেরে আমরা আনন্দিত।”
অনুষ্ঠানে জানানো হয়, নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমানো এবং শিশু ও মায়ের মৃত্যুহার হ্রাসসহ মূল সমস্যাগুলো নিয়ে ইউনিসেফের কাজকে শক্তিশালী করার জন্য সংগ্রহ করা অর্থ ব্যবহার করা হবে। এই নগদ অর্থ শিশুদের জন্য আরও ভালো পুষ্টি সরবরাহে এবং খর্বাকৃতির মাত্রা কমিয়ে আনার প্রচেষ্টা এগিয়ে নিতে সহায়তা করবে।
প্রধান লক্ষ্য হচ্ছে প্রারম্ভিক শৈশবে বিকাশ এবং সব শিশুর জন্য শিক্ষার মান উন্নত করা, তাদের ও তাদের পরিবারের জন্য নিরাপদ খাবার পানি প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা।
বাংলাদেশে প্রতিটি শিশুকে তাদের অধিকার ভোগ করতে সহায়তা প্রদানে একটি কার্যকর অংশীদারিত্বের শুরু হিসেবে মেরিডিয়ান হোটেল ও ইউনিসেফ বাংলাদেশ উভয়েই এই সহযোগিতামূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছে।
“আশা করা হচ্ছে, এই অংশীদারিত্ব অন্যান্য বেসরকারি খাতের অংশীদার এবং স্বতন্ত্র দাতাদেরও ভবিষ্যতে ইউনিসেফের অত্যন্ত গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহের প্রচেষ্টায় সামিল হতে উৎসাহিত করবে।”
