২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে ‘বেস্ট বাই’ শো-রুম

গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ ঢাকার নবাবগঞ্জে একটি শো-রুম খুলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 07:28 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল নবাবগঞ্জের কাশিমপুর বাজারে এই শো-রুমটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শোরুমে আরএফএল এর গৃহস্থালী প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে আর এন পাল বলেন, আরএফএল সবসময় ক্রেতাদের চাহিদার প্রতি নজর রেখে নিত্যনতুন ও সেরা মানের পণ্য প্রস্তুত করে থাকে। এসব পণ্য ভোক্তাদের দৌড়গোড়ায় পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে বেস্ট বাইয়ের শোরুম খোলা হয়েছে।

বেস্ট বাই শো-রুমে ৩ হাজার ধরনের পণ্য পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বেস্ট বাই এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম, হেড অফ সেলস আতিকুর রহমান, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান এবং অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।