২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবিতে চীনা নাগরিকদের বিশেষ সেবা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের জন্য ‘বিশেষ সেবা কেন্দ্র’ খুলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2019, 07:11 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

সোমবার গুলশানে ব্যাংকটির প্রধান কার‌্যালয়ে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলার লি গুয়াংজুন। বিশেষ অতিথি ছিলেন ওভারসিজ চাইনিজ এ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট ঝুয়াং লিফেন এবং চাইনিজ চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রেসিডেন্ট লিন ওয়িকোইঙ্গ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি ও মোহাম্মদ মামদুদুর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক সোহরাব মুস্তাফা, নাবিল মুস্তাফিজুর রহমান, আবুল আলম ফেরদৌস, এন মুস্তাফা তারেক এবং আদবুল্লাহ আল মামুন।

এই সেবা কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।