মৈত্রী ঈদ মেলা ১৭ ও ১৮ মে
কাপড়, গয়না, প্রসাধনী ও জুতার পাশাপাশি নানা মুখরোচক খাবার নিয়ে ঢাকায় ‘মৈত্রী ঈদ মেলা’র আয়োজন করছে এস কে কার্গো লিমিটেড।
ধানমণ্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারে আগামী ১৭ ও ১৮ মে এই মেলা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মেলায় সব বয়সীদের জন্য কাপড়, গয়না, কসমেটিকস, জুতার পাশাপাশি থাকবে নানান মুখোরচক খাবার এবং ইফতারের আয়োজন। মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন সফল অনলাইন ব্যবসায়ীরা।
মৈত্রী মেলায় অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো হল- তুগুন, রেগা, পটের বিবি, অংশু, অনিন্দিতা, বিবিস ক্লজেট, ফেব্রিকার্ট, রংধনু ক্রিয়েশন, এস্টেরিয়া, রিভাডিভা, মুদিতা, সায়ানের পাকশালা, কুকিং বাডি, লাল কাজল, কেকস, হ্যালো গর্জিয়াস, আকাশ প্রতিমা, জনতার পিরান, কালন, ওয়ারজা, নেইল ক্যানভাস বিডি, রেনে বাংলাদেশ, বৈশাখী এন্টারপ্রাইজ, রাঙা, এগারো ও ডালানা।
এই ২৮টি উদ্যোগ মেলায় অংশ নেওয়ায় ঈদের কেনাকাটায় বৈচিত্র্য এনে তা ক্রেতার আশা পূরণে সক্ষম হবে বলে মনে করছেন আয়োজকরা।
মেলা চলাকালীন প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত যে কেউ মেলায় আসতে পারবেন।
