আল-আরাফাহ ব্যাংক ও ফরাজী হাসপাতালের চুক্তি
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে করপোরেট চুক্তি করেছে ফরাজী হাসপাতাল।
এ চুক্তির আওতায় আল-আরাফাহ ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষা, সিট ভাড়া, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেন্টাল সেবা এবং সব প্রকার ওষুধ ক্রয়ে করপোরেট ছাড়ের সুবিধা পাবেন।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম এবং ফরাজী হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার ফরাজী ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লা, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, শরিফুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
