২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিডিসির আয়োজনে ‘ইনভেস্টরস মিট’

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের কর্মক্ষমতা,বেঞ্চমার্ক,কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর উপর একটি শিক্ষামূলক অধিবেশন পরিচালনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 08:16 PM

Updated : 10 Oct 2022, 09:07 PM

‘ইনভেস্টরস মিট’ নামের এই অধিবেশনটি বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, “আইপিডিসি’র প্রতিশ্রুতিগুলো আর্থসামাজিক চ্যালেঞ্জের এবং আগামী দশ বছরে বাংলাদেশের সম্ভাবনার সাথে সম্পৃক্ত। সুনির্দিষ্ট লক্ষ্য থাকার কারণে,আমরা একটি সামগ্রিক পদ্ধতি তৈরি করেছি এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সের জন্য ‘অর্জন’ শীর্ষক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং মেগা সিটি নির্মাণে অবদান রাখার লক্ষ্যে ‘ভালো বাসা’ শীর্ষক সহজ শর্তে গৃহ ঋণ সুবিধা নিয়ে এসেছি”।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল হক খান বলেন, ব্যবসা দশগুণ বৃদ্ধি এবং খেলাপি ঋণ কমিয়ে ১ দশমিক নামিয়ে আনার মাধ্যমে আইপিডিসি একটি বিস্ময়কর সাফল্য অর্জন করেছে।

২০১৯ সালে বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১২০ শতাংশ মুনাফা করেছে বলে তথ্য দেন তিনি।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডিএমডি রিজওয়ান ডি শামস,কায়সার হামিদসহ অন্যা কর্মকর্তারা অধিবেশনে উপস্থিত ছিলেন।