২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আড়ং এখন জেল রোডে

সিলেটে আড়ং স্থান পরিবর্তন করে জেল রোডে অবস্থিত নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 06:01 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

সম্প্রতি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ আউটলেটটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন আউটলেটটি বর্তমানে সিলেটের সবচেয়ে বড় রিটেইল আউটলেট এবং ঢাকার বাইরের আউটলেটগুলোর মধ্যে সর্ববৃহৎ। ১১০ জন মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এই আউটলেটটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতাশ হাজার বর্গফুটের আড়ংয়ের তিন তলা ভবনে আড়ং এর সাথে থাকছে গ্র্যাসরুটস ক্যাফে। নতুন আউটলেটে আরও থাকছে আড়ংয়ের সাব-ব্র্যান্ড তাগা এবং তাগাম্যান, যেখানে রয়েছে তারুণ্যনির্ভর হালফ্যাশনের পোশাকসহ অন্যান্য পণ্যসামগ্রী।

ব্র্যাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক তামারা হাসান আবেদসহ অন্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।