এসবিএসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুমোদন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯০তম সভা হয়েছে।
মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভায় ব্যাংকের অন্যান্য পর্ষদ সদস্যদের পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
