বাংলালিংকের ‘মে দিবস কনসার্ট’
ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক-এর আয়োজনে আগামী ৩ মে আশুলিয়া, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে অনুষ্ঠিত হবে ‘মে দিবস কনসার্ট’।
অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মে দিবসের চেতনায় শ্রোতাদের উজ্জীবিত করার লক্ষ্যে বিশেষ এই কনসার্টের আয়োজন করা হবে।
আশুলিয়ার জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, সন্দীপন, বেলি ও আল রাজু। কনসার্টের আরেকটি ভেন্যু নারায়ণগঞ্জ হাই স্কুল মাঠে সঙ্গীত পরিবেশন করবেন ডোরা, পড়শী, পারভেজ ও আরিফ।
বাংলালিংক-এর ব্র্যান্ডস এ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, “সঙ্গীতের মাধ্যমে মহান মে দিবসের বার্তা শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা বিশেষ এই কনসার্টের আয়োজন করেছি।”
“আমরা আশা করছি, কনসার্টে উপস্থিত সবাই জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করবেন।”
