২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসোশ্যালের ‘কল্যাণী’রা নগদ উদ্যোক্তা

ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম নগদ এবং সামাজিক প্রতিষ্ঠান আইসোশ্যাল চ্যানেল পার্টনারশিপ চুক্তি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 10:52 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

চুক্তির আওতায় আইসোশ্যালের নারী উদ্যোক্তা বা ‘কল্যাণী’রা নগদ উদ্যোক্তা হিসেবে কাজ করবেন।

সম্প্রতি রাজধানীর বনানীতে আইসোশ্যাল অফিসে এই চুক্তি হয়েছে বলে নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আইসোস্যালের ‘কল্যাণী’ নামে একটি নারী সংগঠন আছে; যারা মূলত গ্রামের শিক্ষিত ও অর্ধশিক্ষত নারীদের স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে। কল্যাণীতে যেসব নারী কাজ করেন তারা নগদ উদ্যোক্তা হিসেবে কাজ করবেন।

এই উদ্যোক্তারা গ্রাহক নিবন্ধন এবং নগদের নানা সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করবেন।

আইসোশ্যালে বর্তমানে পাঁচ শতাধিক ‘কল্যাণী’ কাজ করছেন।

চুক্তিতে সই করেন নগদের চিফ সেলস অফিসার মোহম্মদ ইরফানুল হক এবং আইসোশ্যালের চিফ এক্সিকিউটিভ অফিসার অনন্য রায়হান।

উপস্থিত ছিলেন নগদের হেড অফ বিজনেস সেলস শিহাব উদ্দীন চৌধুরী, বিজনেস সেলসের সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, আইসোশ্যালের ডিরেক্টর মাসুদুর রহমান এবং হেড অফ অপারেশন ফারহান শাহরিয়ার।

নগদের চিফ সেলস অফিসার ইরফানুল হক বলেন, “এসজিডির লক্ষ্যমাত্রাগুলো অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ নগদ। দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই আমাদের মূলমন্ত্র।”

“আইসোশ্যাল এর সাথে এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করছি লিঙ্গ সমতার লক্ষ্যমাত্রা অর্জনেও ভূমিকা রাখতে সক্ষম হব।”

বাংলাদেশের নারী, শিশু ও নারী শিশুদের জন্য প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা এবং আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে আইসোশ্যাল।

বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও সহায়তায় এই প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে, প্রাথমিকভাবে ১৬টি জেলায় ১ হাজার কল্যাণীকে নিয়োগ।

পরবর্তী লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে সারাদেশে ১০ হাজার কল্যাণী নিয়োগ প্রদান করা।