২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তম চর্চা’ পুরস্কার পেল জেরিন প্লান্টেশন

পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য সরকারের পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উত্তম চর্চা পুরস্কার ২০১৯ পেয়েছে ইস্পাহানি গ্রুপের প্রতিষ্ঠান জেরিন প্লান্টেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 09:50 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে এই ‍পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানি গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা  গোলাম মোস্তফা।

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসে উৎপাদন ক্ষেত্রে স্বাস্থ্য সেবা ও নিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বছর ২৪টি কারখানাকে এই পুরস্কার দিয়েছে।

পোশাক শিল্পের মধ্যে বিজিএমইএর ৭ সদস্য, বিকেএমইএর ৫ সদস্য, ওষুধ শিল্পের ৩ প্রতিষ্ঠান, চামড়া শিল্পের ৩ প্রতিষ্ঠান, চা শিল্পের ৩ প্রতিষ্ঠান এবং পাট শিল্পের ৩ প্রতিষ্ঠান এবারের শুদ্ধাচার চর্চার পুরস্কার অর্জন করে ।

ইস্পাহানি গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইস্পাহানির জেরিন টি গার্ডেন পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া অনুসরণ করে নিশ্চিত করে সেরা মানের বাংলাদেশি চা। এছাড়া ইস্পাহানি জেরিন প্রিমিয়াম টি ব্র্যান্ড নামেও বাজারজাত করছে।