নবীনগরে ইউসিবির রেমিটেন্স মেলা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) নবীনগর শাখায় রেমিটেন্স মেলা হয়েছে।
সোমবার আয়োজিত এ মেলার উদ্দেশ্য ছিল, ইউপের মাধ্যমে তাৎক্ষনিক রেমিটেন্স সুবিধা বিষয়ে জানানো।
ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউসিবি কিভাবে প্রবাসী বাংলাদেশিদের সহজে বৈদেশিক মুদ্রা প্রেরণে ভূমিকা রাখছে সে বিষয়ে অবহিত করা হয় মেলায় আসা গ্রাহকদের।
ইউসিবি মালয়েশিয়ার ফেলডা মোবাইল ও ইনসেনটিভ রেমিটের সঙ্গে যৌথভাবে তাৎক্ষণিক রেমিটেন্স সুবিধা চালু করেছে।
রেমিটেন্স মেলায় পুতুল নাচ, ইউপে ওয়ালেট এ্যাকটিভেশন, হুন্ডিবিরোধী সচেতনতা নিয়েও ছিল নানা আয়োজন।
