২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল কলেজের দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দেবে ওরিয়ন ফার্মা

মেডিকেল কলেজের মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি দেবে ওরিয়ন ফার্মা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 09:15 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বৃত্তি দেয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘ওরিয়ন মেডিকেল স্কলারশিপ’ প্রোগ্রাম’ এর মাধ্যমে মেধাবী ও দরিদ্র মেডিকেল ছাত্র-ছাত্রীদের এই সহায়তা দেয়া হবে।

শনিবার রাজধানীর কলাবাগানে ওরিয়ন রেনাল এন্ড জেনারেল হাসপাতালে  এক   অনুষ্ঠানে লটারীর মাধ্যমে বিভিন্ন মেডিকেলে ভর্তি ৫ জন ছাত্র-ছাত্রী নির্বাচিত করা হয়।

নির্বাচিত ছাত্রছাত্রীরা আগামী ৫ বছর এই বৃত্তির আওতায় প্রাপ্ত সকল সুবিধা গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওরিয়ন ফার্মা সবসময় ভবিষ্যৎ ডাক্তারদের উৎসাহ দিয়ে আসছে। যারা অন্যের মুখে হাসি ফোটানোর মহান দায়িত্ব নিয়েছে কিন্তুপড়া-লেখার খরচ চালাতে অস্বচ্ছল তাদের পাশে দাঁড়াতেই এই কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠঅনটি।

এই বৃত্তির জন্য দেশের সর সরকারি মেডিকেল কলেজের প্রথমবর্ষের অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

অনুষ্ঠানে  ওরিয়ন গ্রুপের পরিচালক এবং ওরিয়ন ফার্মা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আরজুদা করিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।