২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির ই-কমার্স পণ্য পৌঁছে দেবে পেপারফ্লাই

মোবাইল ফোন অপারেটর রবির ই-কমার্স প্লাটফর্মের পণ্য পৌঁছে দেবে পেপারফ্লাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 08:32 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

সারা দেশে এই সরবরাহ কার‌্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

সোমবার ডেলিভারি প্রতিষ্ঠান পেপারফ্লাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির আওয়াতায় রবি আজিয়াটার ই-কমার্স উদ্যোগ– রবিশপ এবং ডিজিরেড ডটশপের পণ্য ৬৪ জেলায় পৌঁছে দেবে পেপারফ্লাই।

সম্প্রতি রবি আজিয়াটার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত কাদের চৌধুরী এবং পেপারফ্লাইয়ের চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ এ বিষয়ে একটি চুক্তি করেছেন।

অনুষ্ঠানে রবির ডিজিটাল সার্ভিস ম্যানেজার আদনান ফিরোজ, ইনোভেশন স্পেশালিস্ট মোহাম্মদ রিয়াদ আরেফিন শুভ এবং পেপারফ্লাইয়ের জেনারেল ম্যানেজার ইশতিয়াক আহসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবির ডিজিরেড ডটশপ মোবাইল ফোন এবং অন্যান্য যন্ত্রাংশ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছের ই-কমার্স সেবা। পাশাপাশি রবিশপ সকল ধরনের পণ্যের বিপনী হিসেবে সেবা দিচ্ছে। স্মার্ট লজিস্টিক পার্টনার হিসেবে পেপারফ্লাই এ সব পণ্য মানুষের দোরগোরায় নিয়ে যাচ্ছে।