২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডমিনোজ পিৎজায় পেমেন্ট বিকাশে

আন্তর্জাতিক পিৎজা চেইন শপ ডমিনোজ পিৎজার আউটলেটে এখন বিকাশেই পেমেন্ট করা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 08:16 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সাথে ডমিনোজ পিৎজার এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে বিকাশেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকাশের হেড অফিসে প্রতিষ্ঠানটির চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং বাংলাদেশে ডমিনোজ পিৎজার কান্ট্রি হেড সত্যেনদার সিং চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় ডমিনোজ পিৎজা আউটলেটে ক্রেতারা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের হেড অব এম কর্মাস মাহবুব সোবহান, চ্যানেল ম্যানেজার আহসান কবীর, একাউন্ট ম্যানেজার রইস উদ্দিন এবং ডমিনোজ পিৎজার ডেপুটি জেনারেল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস অভিজিৎ কুমার রায় ও ডেপুটি ম্যানেজার একাউন্টস অ্যান্ড ফিন্যান্স সাহা সুবীর কুমার।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন-আইএফসি, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়ালের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল/ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।