ফ্রিলেন্সারদের পুরস্কার দিল ‘সহকারী’
ফ্রিলেন্সারদের ডিজিটাল প্লাটফর্ম সহকারী ডটকম তাদের নিবন্ধিত কর্মীদের দক্ষতার ভিত্তিতে পুরস্কৃত করেছে।
সম্প্রতি রাজধানীর বনানীতে সহকারী সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নিবন্ধিত সহকারীদের মান নির্ণয় করে তিনজনকে পুরস্কার দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে সহকারী ডটকম এর সিইও তাসনুবা লিয়া, সিটিও হাফিযুর রহমান ও চেয়ারম্যান দেলওআর হোসেন বক্তব্য রাখেন।
গত ফেব্রুয়ারিতে বেসিস সফটএক্সপো ২০১৯ এ ‘সহকারী অ্যাপ’ যাত্রা শুরু করে। অ্যাপ ব্যবহারকারীরা যেকোন ধরনের কাজ করানোর দক্ষ কর্মীদের থেকে অফার নিয়ে সেরা কর্মীকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্লাটফর্মটিতে চার হাজারের বেশি সহকারী নিবন্ধিত আছেন যার মধ্যে অফিস সহকারী, ঘরবাড়ি পরিস্কারের কাজ, গৃহকর্মী, যেকোন ধরনের মেরামত করার দক্ষকর্মী, আইটি, ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রিলান্সার, ডিজাইনার রয়েছেন।
