প্রতিবন্ধীদের সহযোগিতায় প্রাণের ‘ওয়াকাথন’ ৩ মে
প্রাণ ড্রিংকিং ওয়াটার শারীরিক প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য আয়োজন করতে যাচ্ছে ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা।
শুক্রবার সকাল ৭টায় রাজধানীর হাতিরঝিলে বেগুন বাড়ি পয়েন্ট থেকে ৫ কিলোমিটার ব্যাপী এ হাটার প্রতিযোগিতা শুরু হবে বলে আয়োজকরা জানান।
প্রাণের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনের প্রতিটি রেজিস্ট্রেশন থেকে ৫ টাকা করে জমা হবে শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন (ডিডএফ) এর ফান্ডে।
এই আয়োজনে অংশ নিতে আগ্রহীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরই মধ্যে প্রায় ৫ হাজার প্রতিযোগী অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
প্রাণ ড্রিংকিং ওয়াটরের প্রধান বিপণন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “শারীরিক প্রতিবন্ধীরা যে আমাদের বোঝা নয় তার প্রমাণ তারা রেখেছেন। তারা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং দেশের জন্য সম্মান বয়ে আনছেন।”
“তাই শারীরিক প্রতিবন্ধীদের সহযোগিতা ও মেধাকে কাজে লাগাতে আমাদের সকলের উচিত তাদের পাশে দাড়ানো।”
“প্রাণ ড্রিংকিং ওয়াটার সবসময় সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করে চলছে। এর আগে আমরা পথশিশুদের জন্য তহবিল সংগ্রহে ‘ওয়াকাথন’ আয়োজন করেছি এবং ব্যাপক সাড়া পেয়েছি”।
