২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসকের চেয়ারম্যান মাসুদ খান

জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান হয়েছেন মাসুদ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2019, 09:41 PM

Updated : 18 Aug 2022, 05:11 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তিনি জিএসকেতে যোগ দিয়েছেন।

মাসুদ খান ক্রাউন সিমেন্ট গ্রুপ বাংলাদেশের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস এবং ভিয়েলাটেক্স লিমিটেডের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর।

মাসুদ খান গত ৩৮ বছর ধরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের একজন শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন।

তিনি লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে ১৮ বছর কাজ করেছেন। এছাড়াও, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশে তিনি ফাইন্যান্স এবং এ সম্পর্কিত বিষয়ে ২০ বছর দেশে-বিদেশে কাজ করেছেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রী নেওয়া মাসুদ ১৯৭৭ সালে চার্টার্ড একাউন্টেন্সি পরীক্ষায় ভারত থেকে রৌপ্য পদক অর্জন করেন।