সিঙ্গার বৈশাখী মেলা শুরু
বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশের সিঙ্গার শো-রুমে শুরু হয়েছে মাসব্যাপী ‘সিঙ্গার বৈশাখী মেলা’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা রেফ্রিজারেটর কিনলে সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড় পাবেন। এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে ৪ হাজার টাকা এবং মাইক্রোওয়েভ ওভেনে ১ হাজার ৩০০ টাকা ছাড়া পাওয়া যাবে।
এছাড়া ‘এলইডি টিভি এক্সচেঞ্জ’ অফারে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং এলইডি টিভি কিনলে ৭ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। পাশাপাশি ক্রেতাদের জন্য ওয়াশিং মেশিনের ক্ষেত্রে রয়েছে ১৪ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুদ ছাড়া ৬ মাসে টাকা দেয়ার সুবিধা এবং ক্রেডিট কার্ড ছাড়াই ১২ মাসের সহজ কিস্তিতে পেমেন্ট ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে শূন্য শতাংশ ইন্টারেস্টে ১২ মাস পর্যন্ত মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে।
