এসিআই’র দুটি নতুন পণ্য
এসিআই বাজারে নিয়ে এল ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশ এবং ফ্রিডম হেয়ার রিমুভাল ক্রিম।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসিআই কনজুমার ব্র্যান্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর নতুন দুটি পণ্য উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নতুন পণ্য দুটি সম্পর্কে বলা হয়, বাংলাদেশের বেশীর ভাগ নারীই তাদের ইনটিমেট এরিয়া জনিত নানা সমস্যায় ভোগেন। যার কারণ সঠিক পরিচর্যার অভাব এবং ক্ষার জাতীয় সাবান এর ব্যবহার।
এসিআই’র ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশে রয়েছে পিএইচ ৩.৫ ব্যালেন্স; যা ইনটিমেট এরিয়ার হাইজিন মেইনটেইন করে। এর ন্যাচারাল লিকুইড থাইম দুর্গন্ধ, চুলকানি ও অন্যান্য জীবাণু বিনাশ করে,ইনটিমেট এরিয়াকে সুস্থ রাখে।
ফ্রিডম হেয়ার রিমুভাল ক্রিম দেহের অবাঞ্চিত লোম খুব সহজে এবং কার্যকারভাবে মাত্র ৫ মিনিটে দূর করে। এতে রয়েছে ভিটামিন ই ও গোলাপের নির্যাস যা ত্বককে মসৃণ করে এবং প্রাকৃতিক সৌন্দর্য্য বজায় রেখে ব্যবহারকারীকে করে তোলে আত্নবিশ্বাসী।
