আইপের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি
ই-ওয়ালেট এবং পেমেন্ট প্ল্যাটফর্ম আইপের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের একটি চুক্তি হয়েছে।
চুক্তির অধীনে আইপের গ্রাহকরা ভিসা এবং মাস্টারকার্ড ব্যবহার করে ইবিএল স্কাইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।।
সম্প্রতি রাজধানীর গুলশানে ইবিএল প্রধান কার্যালয়ে ইবিএলের রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম খোরশেদ আনোয়ার এবং আইপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন এ চুক্তিতে সই করেন।
ইস্টার্ন ব্যাংকের এম-কমার্স বিভাগের প্রধান ফয়সাল এম ফাতে-উল ইসলাম, আইপে এর উপদেষ্টা নুরুল আমিন, হেড অব বিজনেস আবুল খায়ের চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
