শাহ্জালাল ব্যাংকের নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৬৪তম সভা হয়েছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আক্তারুজ্জামান, সদস্য খন্দকার শাকিব আহমেদ, মোহাম্মদ ইউনুছ, তৌহিদুর রহমান, সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আক্কাচউদ্দিন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ এবং ইমতিয়াজ ইউ আহমেদ উপস্থিত ছিলেন।
