রবি গ্রাহকদের সাইরু হিল রিসোর্টসে বিশেষ ছাড়
বান্দরবানে সাইরু হিল রিসোর্টসে ১০ শতাংশ ছাড় পাবেন রবি গ্রাহকরা। ধন্যবাদ কর্মসূচির আওতায় এ অফার এনেছে অপারেটরটি।
রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবির কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক এবং সাইরু হিল রিসোর্টসের ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফা আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তি সই করেন।
চুক্তির আওতায় রবির গ্রাহকরা সাইরু থেকে বিশেষ প্যাকেজ সুবিধাসহ রুম ভাড়ার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির লয়েলটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তওফিক ইমাম, লয়েলটি অ্যান্ড উইনব্যাকের ম্যানেজার শাহাদাত মজুমদার ও আহমেদ চৌধুরী এবং সাইরু হিল রিসোর্টসের জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল শাহীন উপস্থিত ছিলেন।
