২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সাইনোপেকের যাত্রা শুরু

চীনের লুব্রিক্যান্ট অয়েল ব্র্যান্ড সাইনোপেক যাত্রা শুরু করল বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 02:01 AM

Updated : 10 Oct 2022, 09:02 PM

শনিবার রাতে ঢাকার ওয়েস্টিন হোটেলে ব্র্যান্ডটির শুভ সূচনা ঘোষণা করেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বিশ্বজুড়ে সর্বমোট ২২টি ক্যাটাগরিতে ২০০০ এর বেশি পণ্য বৈচিত্র সম্পন্ন সাইনোপেক লুব্রিক্যান্ট অয়েলের বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাইনোপেক লুব্রিক্যান্ট বিশ্ববাজারে তৃতীয় স্থানে এবং চীনে শীর্ষস্থানে অবস্থান করছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারপার্সন চৌধুরী মানারাত মাহফুজা, ব্যবস্থাপনা পরিচালক নাফিউর রহমান ও কোম্পানির প্রধান উপদেষ্টা চৌধুরী মুনীর উদ্দীন মাহ্ফুজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইনোপেক লুব্রিক্যান্ট কোম্পানির ভাইস চিফ এক্সিকিউটিভ কোউ জিয়ানচাও।