এশিয়ামানি পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক
হংকংভিত্তিক এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন এশিয়ামানি পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জন করেছে।
মোট আট ক্যাটেগরির দুটিতে সেরা বিবেচিত হয়েছে ব্যাংকটি।
গত সোমবার হংকংয়ের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখতার আসিফ ইউরোমানির সম্পাদক ক্লাইভ হরউডের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
পুরস্কার পাওয়ার কারণ হিসেবে এশিয়ামানি উল্লেখ করেছে, গত কয়েক বছরে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সেরা ও সবচেয়ে ইনোভেটিভ ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
“এসএমই ব্যাংকিংয়ে ব্র্যাক ব্যাংকের দক্ষতা ও বিস্তৃতি অতুলনীয়।”
পুরস্কার অর্জনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, “গত কয়েক বছরে আমাদের ব্যাংক অনেকগুলো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ও স্থানীয় পুরস্কার পেয়েছে। সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও উজ্জ্বীবিত কর্মদ্যোগের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।”
