বাংলাদেশের ইতিহাস জানাবে গুডলাক অ্যাপ
বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে একটি শিক্ষামূলক অ্যাপ তৈরি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের শিক্ষা উপকরণ তৈরি ও বিপণনকারী স্টেশনারি পণ্যের ব্র্যান্ড গুডলাক।
ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ের প্রতিটি বাঁক, উল্লেখযোগ্য আন্দোলন-সংগ্রাম তুলে ধরা হয়েছে গুডলাক অ্যাপটিতে।
‘৫২ তে বর্ণমালা, ৭১ এ দেশ; অক্ষরে খুঁজে নাও তোমার বাংলাদেশ’ স্লোগানে গুডলাক অ্যাপটি তরুণদের মাঝে ছড়িয়ে দিতেই বৃহস্পতিবার রাজধানীর ফুজি ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে গুডলাক স্টেশনারির শিক্ষামূলক এই অ্যাপটির উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মোবাইলে গুগল প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপটি ওপেন করে কোন লেখা স্ক্যান করলে সেখঅনকার বর্মালঅ প্রদর্শিত হবে। সেখান থেকে পছন্দের বর্ণমালা সিলেক্ট করলেই সে সংক্রান্ত ইতিহাস পড়তে ও শুনতে পারবেন।
সংবাদ সম্মেলনে আরএফএল স্টেশনারির নির্বাহী পরিচালক এএসএম হাসান নাসির বলেন, স্টেশনারি ব্র্যান্ড গুডলাক শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ তৈরি ও বিপণ করে থাকে।
“আমরা এটিকে একটি শিক্ষামূলক অ্যাপ বলছি। কারণ, প্রথমত এই অ্যাপটির মাধ্যমে আমরা ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২ এর শিক্ষা আন্দোলন, ’৬৬ এর ৬ দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান এবং ’৭১ এর মুক্তিযুদ্ধ তুলে ধরছি।আমাদের লক্ষ্য হচ্ছে, এই অ্যাপটিতে বিভিন্ন অপশন যুক্ত করে দেশের সব ঐতিহ্যই অন্তভূক্ত করা।”
নাসির বলেন, শিশুরা ডিজিটাল প্লাটফর্মে অভ্যস্ত হয়ে উঠছে। তারা যেন এই প্লাটফর্ম থেকে শৈশব থেকেই ভাল কিছু গ্রহন করে সেটি মাথায় রেখেই গুডলাক অ্যাপে কনটেন্ট তৈরি করা হবে।
গুডলাক স্টেশনারি’র হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, প্রথমে মোবাইলে গুডলাক অ্যাপটি গুগল প্লে-স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
এরপর অ্যাপটি ওপেন করে কোনো লেখা স্ক্যান করলে সেখানকার বর্ণমালা প্রদর্শিত হবে। সেখান থেকে পছন্দের বর্ণমালাটি বাছাই করলেই ব্যবহারকারী সে সংক্রান্ত ইতিাস পড়তে ও শুনতে পারবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার জিয়াউল হক, হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন এবং গুডলাক স্টেশনারির ব্র্যান্ড ম্যানেজার আহসানুজ্জামান খানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
