খলীকুজ্জমানকে সংবর্ধনা
স্বাধীনতা পুরস্কার পাওয়ায় ড. কাজী খলীকুজ্জমান আহমদকে সংবর্ধনা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন-পিকেএসএফ।
বুধবার পিকেএসএফ ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা অনুষ্ঠানে শেখ হাসিনা এই পুরস্কার প্রদান করেন।
খলীকুজ্জমান আহমদ পিকেএসএফের চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম এবং শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
